শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস মনোজদের অদ্ভুত বাড়ি নস্টালজিয়ার আরেক নাম। ছোটোবেলায় এমন বাঙালি কমই আছে যে এই বইটি পড়েনি। সেই অদ্ভুত বাড়িকে নিয়ে এবারের পুজোয় ছবি আনতে চলেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। নতুন পুরোনো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে জমজমাটি কাস্টিং করেছেন পরিচালক। ছবির চমক সন্ধ্যা রায়। অনেক বছর পর সিনেমায় কামব্যাক করলেন তিনি। সেই কামব্যাক হল মনোজদের অদ্ভুত বাড়ির হাত ধরে। আজ নন্দনের দু’নম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবির ট্রেলার। হাজির ছিলেন অনেকেই।
© windowsproductions.com. All Rights Reserved. (2026)
Top wpDiscuz